জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিবিদ্ধ অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নেপাল দাস ফরিদপুরের মধুখালী মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে।গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে বিজিবি সদস্য নেপাল দাসকে রেজিস্ট্রার মূলে ভর্তি দেখানো হয়। সেখানে ১৯৫ নম্বর রেজিস্ট্রারে নেপাল দাস নামে জয়পুরহাট ২০ নম্বর বিজিবি ক্যাম্পের সদস্য হিসেবে লিপিবদ্ধ করা হয়।নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের সদস্য বলে জানান পাঁচবিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জল।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গুলিবিদ্ধের খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। নিহত বিজিবি সদস্যের পোশাক রক্তাক্ত ছিল। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বুকে গুলির দাগ রয়েছে। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যেরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যান।জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।জয়পুরহাট ২০ বিজিবি পাঁচবিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জল বলেন, নিহত নেপাল দাস পাঁচবিবির বিশেষ ক্যাম্পের অধীনে কর্মরত ছিলেন। এর বাইরে কিছুই বলতে পারব না।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.