সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (১৯ নভেম্বর)। সমাবেশস্থল শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর বিএনপি নেতাকর্মীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। এদিকে নানা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। তাতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।উল্লেখ্য, পরিবহন ধর্মঘটের বাধা এড়াতে দু’দিন আগে থেকেই সিলেটে জড়ো হয়েছেন আশপাশের জেলার নেতাকর্মীরা। সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসময় নেতাকর্মীরা বলেন, কোনো বাধাতেই জনস্রোত ঠেকানো যাবে না।অন্যদিকে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। বাস না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ গন্তব্যে যেতে বিকল্প যানবাহনে খরচ করছেন বাড়তি ভাড়া।সিলেট জেলায় আজ শনিবার পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। চলছে না ঢাকামুখী বাস।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.