ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ১৭ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাতে বাঞ্ছারামপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঘটনার সময় আটককৃত উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরশিবপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে মামলার প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।এদিকে গতকাল শনিবার বিকেলে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল কর্মী সাইফুল ইসলাম নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.