ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের নির্মাণাধীন একটি বিদ্যালয়ের পাইলিংয়ের গর্তে পড়ে তাসকিনুর রহমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাসকিনুর ওই গ্রামের রিপন হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। রবিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলার সময় ওই শিশু গর্তে পড়ে যায়। এসময় তার বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানান। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।ফায়ার সার্ভিস কর্মী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে পৌঁছান। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুঁড়ে রাখা ওই গর্তটি অন্তত ২০ ফুট গভীর হবে বলেও জানান এই ফায়ার সার্ভিসকর্মী।হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কেউ কোনো মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.