সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ্ মোহাম্মদ আবুল হোসেন ৮৫ বছর বয়স সোমবার (২১ নভেম্বর) মারা গেছেন।বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবুল হোসেন। তিনি একাধিকবার সংসদ সদস্য (এমপি) ছিলেন। বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।তিনি উল্লেখ করেন, ২০০১ জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন আবুল হোসেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।শায়রুল কবির খান জানান, সোমবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.