যার বাহারি রঙয়ের চুলে মুগ্ধ কোটি কোটি তরুণী, সেই চুল এবার ছেঁটে ফেলতে হয়েছে ‘বিটিএস’ খ্যাত জিনকে। কারণ, সেনাবাহিনীতে যোগ দিতে হবে এই কোরিয়ান সুপারস্টারকে।দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, প্রত্যেক যুবককে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেই কারণেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্যদেরও একে একে সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করতে হবে।বিটিএস’র সবচেয়ে বড় সদস্য জিন। তাই সবার আগে তিনি সামরিক ট্রেনিং নিতে শুরু করবেন। গত ৪ ডিসেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জিন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেনাবাহিনীতে যোগদান করবেন তিনি।বিশ্বের হ্যান্ডসাম তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। চুল কেটে ফেলার পর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করে জিন লেখেন, ‘ভেবেছিলাম খারাপ লাগবে। কিন্তু, বেশ কিউট লাগছে। কী বলেন?’প্রসঙ্গত, জিন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করেছে। এরপরে তাকে একটি ফ্রন্টলাইন ইউনিটে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। এমন খবরে তার ভক্তদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে।বিটিএস তারকাদের সেনাবাহিনীতে যোগদান নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছিল। মাইক, গিটার ছেড়ে সংগীত শিল্পীদের কেন অস্ত্র ধরতে হবে ওই প্রশ্ন করতে শুরু করেছিলেন অনেকেই। যদিও পরবর্তীতে ‘বিটিএস’-এর লেবেল বিগহিট মিউজিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পপ তারকারা দেশের স্বার্থে সেনাবাহিনীতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।যেহেতু দক্ষিণ কোরিয়া এখনও কৌশলগতভাবে তার শত্রু প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে রয়েছে। তাই দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী সক্ষম দেহের সকল পুরুষদের সেনাবাহিনীতে কাজ করতে হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.