ভারতে মদ কেনার জন্য টাকা ধার না দেওয়ায় প্রতিবেশীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) দেশটির মহারাষ্ট্রের দমবিভলি এলাকায় এ ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।থানে জেলার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী ওই নারীর নাম বৈশালী মাসদুদ (৪৪)। তিনি হত্যার শিকার হয়েছেন। মদের জন্য প্রায় মাসদুদ অথবা তার ছেলে থেকে টাকা ধার করতো। গতকাল (বুধবার) সকালে টাকা চাইলে দিতে অস্বীকার করেন ওই নারী। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে ওই ব্যক্তি।মানপাদা থানার এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.