ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সোয়া ৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। এ সময় যাত্রীদের ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণাগামী দুই মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এতে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। যানজটের কারণে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়। সূর্য উঠার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কিছুটা কমে এলে সকাল ৮টা থেকে ফের টোল আদায় শুরু হয়।আরিচা বিআইডব্লিউটিসি অফিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সব নৌ-যান চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরিগুলো নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে বেঁধে রাখা হয়। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।এ ছাড়া, আরিচা-কাজীরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধথাকার পর আবার চলাচল শুরু করা হয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।এদিকে ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল জানায়, রবিবার ভোর রাত থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। যা দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয় পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.