মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হিসেবে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন কবির বিন আনোয়ার। আজ রবিবার (১৮ ডিসেম্বর) তিনি তার নতুন দপ্তরে কার্যক্রম শুরু করেন।এর আগে, গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনি আগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। তবে সেদিন তিনি দাপ্তরিক কাজে যোগ দেননি। আজ সকাল সোয়া ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে তিনি কার্যক্রম শুরু করেছেন।এদিন সকাল থেকেই বিভিন্ন দপ্তর ও বিভাগের সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।প্রসঙ্গত, বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কবির বিন আনোয়ার এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১১ ডিসেম্বর (রবিবার) তাকে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি একাধারে মাঠ প্রশাসন ও সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।তিনি ২০১৮ সাল থেকে তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আনোয়ার হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.