জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অধিবেশন শুরু হবে ২০২৩ সালের ৫ জানুয়ারি। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কে. এম. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সবাইকে জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.