বলিউডের জনপ্রিয় তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের এক বছর পরেও এক অন্যের প্রেমে গদগদ নব দম্পতি ভিকি-ক্যাট।বিবাহবার্ষিকীতে জীবনসঙ্গিনীকে বুকে জড়িয়ে মায়াবী ছবি দেন ভিকি। একে অপরের চোখে যেন হারাচ্ছেন। স্ত্রী ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। জানালেন তার গুণের কথা।এক ভারতীয় সংবাদমাধ্যমকে ভিকি জানান, ক্যাটরিনার মতো মানুষ তিনি এই জীবনে দেখেননি। স্ত্রীর এমন কিছু গুণ রয়েছে যার প্রশংসা না করে থাকা যায় না। ভিকির কথায়, ‘‘ক্যাটরিনা সবসময় বলে যদি তুমি কোনও মানুষকে ভালেঅ কিছু বলতে না পারো, তা হলে চুপ করে থাকো। ক্যাটরিনা যেমন বুদ্ধিমতি, তেমনই বড় মনের মানুষ। নিজের চারপাশের মানুষজনকে সম্মান দিতে জানে।’’এই প্রথম নয়, এর আগেও বহু সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি এসে জীবন বদলে দিয়েছেন অভিনেতার। ক্যাটরিনাও ভিকিকে পেয়ে সুখী। তাদের দাম্পত্য বলিউডের অন্যতম সফল প্রেমের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।শুরুতে একে অপরের সম্পূর্ণ অপরিচিত ছিলেন ভিকি আর ক্যাটরিনা। জোয়া আখতারের একটি পার্টিতে প্রথম দেখা হয় তাদের। ভিকি যে তার মন জিতে নিয়েছেন, সে খবর সবচেয়ে আগে জোয়াকেই জানিয়েছিলেন অভিনেত্রী। ভিকির সাথে এই প্রেমকে ‘সম্পূর্ণ অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন ক্যাটরিনা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.