পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় আরো এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ডিওএস থেকে এ নির্দেশনা দেওয়া হয়।পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের এ সীমা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। ফলে প্রতিষ্ঠানগুলো আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।এর আগে, গত ৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টা পরিষ্কার করেছিল। এবার ব্যাংকগুলো এ নিয়ে সার্কুলার জারি করল।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.