তৃতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের ‘গ্রেটেস্ট অব অল টাইম’ লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর শিরোপা জিতে নিয়েছে লে আলবিসেলেস্তেরা। চ্যাম্পিয়ন ফুটবলাররা চেয়েছিলেন দেশের ভক্ত-সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরা ফুটবলারদের অভ্যর্থনা জানাতে দেশটির রাজধানীতে জড়ো হয় প্রায় ৪০ লাখ মানুষ। কিন্তু সমর্থকদের পাগলাটে কর্মকাণ্ডে মাঝপথেই বন্ধ হয় ট্রফি প্যারেড। পরিস্থিতি সামাল দিতে হেলিকপ্টার দিয়ে মেসি-মার্টিনেজদের নেওয়া হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভবনে।তিন যুগ পর বিশ্বসেরার মুকুট নিয়ে দেশে ফেরা ফুটবলারদের ঘিরে জনসমুদ্রে পরিণত হয়ছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস। প্রায় ৪০ লাখ লোকের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয় মেসি-ডিমারিয়া-মার্টিনেজরা।ম্যারাডোনার পর মেসির হাত ধরে ঘরে ফিরেছে স্বর্ণালী ট্রফি। তাই তো উচ্ছ্বাসে মাত্রাও ছিল বাঁধভাঙা। বিমানবন্দরের সামনে থেকে শুরু করে ট্রফি প্যারেডের সাথে ঢল নামে ভক্তদের। চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে পুরো দেশ সেজেছে আকাশি-নীল রঙে।এমন উচ্ছ্বাসেও সঙ্গী হয়েছে তিক্ততা। ট্রফি প্যারেডে মেসিদের সাথে দেখা করতে ব্রিজ থেকে লাফিয়ে পড়েন এক দর্শক আর তাতেই নিরাপত্তা ইস্যুতে বিকল্প উপায় ভাবতে শুরু করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।রাজধানী বুয়েনস এইরেস থেকে প্লাজা দে লা রিপাবলিকায় পৌঁছানোর কথা থাকলেও ভক্তদের এমন পাগলাটে কর্মকাণ্ডের কারণে মাঝপথেই ট্রফি প্যারেড বন্ধ করতে বাধ্য হয় দেশটির নিরাপত্তা বাহিনী।আইকনিক ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে পৌঁছানোর কথা থাকলেও বিজয় উল্লাসের জনসমুদ্রে আটকা পড়ে ট্রফি প্যারেডের বাস। সিদ্বান্ত বদলে হঠাৎ দেখা মেলে হেলিকপ্টারের। নিরাপত্তার স্বার্থে সেখান থেকে উড়িয়ে নেওয়া হয় পুরো আর্জেন্টিনা দলকে।৮ ঘণ্টার জার্নি শেষে ছাদখোলা বাসে করেই ২০ কিলোমিটার দূরে ফেডারেশন ভবনে যাবার কথা ছিল ফুটবলারদের। তবে আনন্দের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে, ফুটবলের প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধায় ভক্তদের ধন্যবাদ জানাতেও ভুল করেনি চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.