কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় আমার এন্টারপ্রাইজ নামের একটি দিবা কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত মিশুককে চাপা দেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হান্নানের বাড়ি রাজারহাটের টগরাইহাট এলাকায়। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি।এসময় কোচের ড্রাইভার স্বপন গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাড়িয়ে থাকা একটি মিশুককে চাপা দিয়ে পাশের মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। মিশুকের চালক দ্রুত লাফিয়ে বেঁচে গেলেও মিশুকে বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও মিশুকের পিছনে দাড়িয়ে থাকা অপর একজন নিহত হন।সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিটন মিয়া জানান, দিবা কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিশুককে চাপা দিয়ে একটি গাছ ভেঙে মুদি দোকানের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান জানান, উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামের একটি দিবা কোচের চাপায় দুইজন নিহত হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বপন নামের ড্রাইভারকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোচটি থানায় রাখা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.