মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শুটিং সেট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে /

শুটিং সেট থেকে তুনিশা শর্মা (২০) নামে এক ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুমে অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।প্রতিবেদনে বলা হয়, তুনিশার মরদেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি। শুধু ধারাবাহিক নয়, একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন তুনিশা। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’ ছবি দুটিতে কাজ করেছেন তিনি। উভয় ছবিতেই তাকে ক্যাটরিনার ছোটবেলার অবতারে দেখা গেছে। এ ছাড়াও তিনি ‘দবাং ৩’ এবং ‘কহানি ২’ ছবিতেও অভিনয় করেছেন।বি-টাউনের উঠতি এই তারকার আকস্মিক মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রি শোকের ছায়া।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD