প্রতিদিনের ব্যস্ততায় শরীরে ক্লান্তি বোধ আসতেই পরে। তবে ক্লান্তির ছাপকে দূরে ঠেলে দ্রুত শরীরকে চাঙ্গা করাটাও দরকার। এ জন্য মানতে কিছু নিয়ম আর খেতে হবে এমন কয়েকটি এনার্জি সমৃদ্ধ খাবার, যা শরীরে দ্রুত শক্তি আনে।সাধারণত বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের খাবার সকালে খাওয়া উচিত যা সারাদিন শরীর সুস্থ রাখতে পারে।
আমন্ড
আমন্ড দারুণ একটি খাবার। এ খাবারটি খেলে শরীর সুস্থ থাকতে পারে। এতে রয়েছে ভিটামিন বি থেকে শুরু করে নানা প্রয়োজনীয় খনিজ। তাই রোজ ৫ থেকে ৬টি আমন্ড খেতে পারলে শরীর সুস্থ থাকে, ক্লান্তি হয় দূর।
কলা
কলা হলো উপকারী ফল। এই ফলে রয়েছে ক্যালোরি। এর মাধ্যমে শরীর দ্রুত শক্তি পায়। এছাড়াও নানা ভিটামিন ও খনিজে ভরপুর থাকে কলা। এবার থেকে এই ফল খান ভালো থাকতে চাইলে।
হার্বাল টি
শরীর সুস্থ রাখতে চাইলে খেতে পারেন হার্বাল টি। এই চায়ে থাকে নানা উপকারী উপাদান। মাথায় রাখতে হবে যে হার্বাল টি এর মধ্যে ক্যাফেইন থাকে। এই উপাদান ক্লান্তি দূর করতে পারে। তাই এই পানীয় রোজ খান।
লেবুপানি

লেবুর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি এবং প্রয়োজনীয় খনিজ। এবার তার সঙ্গে পানি মিশিয়ে লবণ, চিনি অল্প মেশালে তা হয়ে যায় সুপার ড্রিংকস। তবে কারো সুগার, প্রেশার থাকলে অবশ্যই মেশাতে যাবেন না এসব। এর থেকে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অন্য যে কোনও মানুষ এভাবে খেতে পারেন লেবু জল।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.