দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশিতিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।অসুস্থ হয়ে চঞ্চলের বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৫ ডিসেম্বর চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা প্রচন্ড অসুস্থ। আজ ১৩ দিন বাবা আইসিইউ’তে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.