বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করে জানান, রাসেল ডমিঙ্গো পদত্যাগপত্র পাঠিয়েছেন।সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর পরপরই বড়দিনের ছুটিতে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় যান ডমিঙ্গো। তবে সেখান থেকে বাংলাদেশের কোচ হিসেবে আর ফিরছেন না তিনি।বিসিবির পক্ষে জালাল ইউনুস ইঙ্গিত দেন, বোর্ড ডমিঙ্গোকে ছেড়ে দেওয়ার পক্ষেই ছিলো। নতুন কোচ নিয়োগের ব্যাপারে তিনি বলেন, আমাদের এমন একজন কোচ দরকার, যিনি দলের উপর প্রভাব রাখতে পারবেন।জালাল ইউনুস আরো বলেন, খুব দ্রুতই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। আমরা একটি শক্তিশালী দল দাঁড় করাতে চাই, যারা যে কারো বিপক্ষে লড়াই করতে পারবে এবং জিততে পারবে।'জাতীয় দলে কোচের ভূমিকা যে মূলত খেলা শিখানোর নয় বরং খেলোয়াড়দের মানসিকভাবে দৃঢ় হতে সহায়তা করা সেটিও মনে করিয়ে দেন ইউনুস।তিনি বলেন, এই পর্যায়ে এসে একজন খেলোয়াড়কে স্কিল শেখানো খুব একটা প্রয়োজনীয় নয়। একজন কোচ হিসেবে খেলোয়াড়দের ভুল শুধরে দেওয়া এবং তাদেরকে চাঙ্গা রাখাটাই মূল কাজ।প্রসঙ্গত, রাসেল ডমিঙ্গো ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন। তার অধীনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ।এছাড়া নিউজিল্যান্ডে প্রথমবারের মতো টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় এবং ভারতের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ জয়ও এসেছে ডমিঙ্গোর সময়ে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.