কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ শনিবার (৩১ ডিসেম্বর)দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এ তথ্য জানায়।আটককৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার প্রতাপ এলাকার মজিবুর রহমানের ছেলে সেতু মিয়া (২৪), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার আকবর মিয়ার ছেলে আলম মিয়া (২৬) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার উকুয়াকান্দা এলাকার আল মালেকের ছেলে মো. টুটুল মিয়া (৩৭)।বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা সেতু ও আলমকে আটক করে র্যাব সদস্যরা।সে সময় তাদের নিকট থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, ওইদিনই রাত ১০টার দিকে ভৈরব থানার পাশে একটি পার্কের সামনে পৃথক অভিযান চালিয়ে মাদকবিক্রেতা টুটুলকে একটি স্কুটিসহ আটক করা হয়।পরে স্কুটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা ও দুই হাজার টাকা জব্দ করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকসেবিদেট কাছে বিক্রি করছিলেন বলে স্বীকার করেছেন। আটককৃত তিন জন মাদকবিক্রেতার নামে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.