ব্যাংকগুলোকে নিত্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ায় রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকবে। ওই সময়ে দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।আজ বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিত্যপণ্যের সরবরাহ ও মজুত নিয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি।টিপু মুনশি বলেছেন, আমদানি করার জন্য এলসি খোলার ক্ষেত্রে কিছুটা ধীরগতি আছে। তবে ঘাবড়ানোর মতো পরিস্থিতি নেই। ডলারের সঙ্কট আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে। পণ্য আমদানি ও সরবরাহের সঙ্গে সমন্বয় করে যে দাম নির্ধারণ করা হবে তা খুচরা বাজারে যাতে মেনে চলা হয়; এজন্য মনিটরিং থাকবে। মন্ত্রী বলেন, পেঁয়াজ, ছোলা, খেজুর, ভোজ্যতেল ও ডাল, চিনির আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল আছে। এমটা থাকলে রোজায় দাম বাড়ার আশঙ্কা নেই।দাম বাড়ার আশঙ্কায় ক্রেতাদের অতিরিক্ত পণ্য কিনে মজুত না করার আহ্বান জানান তিনি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.