ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় স্বামীর সাথে অভিমান করে হিমু বেগম (৫০) নামের গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (৯জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।হিমু বেগম একই এলাকার কৃষক মোশারফ সিকদারের স্ত্রী এবং মৃত মকবুল জোমাদ্দারের মেয়ে।স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. ফুর্তি বেগম জানান, সোমবার বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে স্বামী মোশারফের সাথে স্ত্রী হিমু বেগমের কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে হিমু। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক হিমু বেগমকে মৃত ঘোষণা করেন।শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, হিমু বেগমের বিষপানে আত্মহত্যার খবর পেয়ে আমি তাৎক্ষণিক ভান্ডারিয়া থানায় যাই এবং ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জে সাথে কথা বলে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুরে পাঠাতে সাহায্য করি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.