অবশেষে তিন বছর পর হজের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গতকাল সোমবার (৯ জানুয়ারি) হজ মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি। এছাড়া মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়। এবার সেসব বিধিনিষেধই তুলে দেওয়া হচ্ছে।তৌফিক আল-রাবিয়াহ বলেন , মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।তবে সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে।২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষ হজ করতে যেত। কিন্তু ২০২০ সালে করোনা শুরু হলে সে সংখ্যা সীমিত করে করা হয় ১ হাজারে। পরবর্তী বছর এ সংখ্যা করা ৬০ হাজারে। তাও শর্তে সাপেক্ষে।গত তিন বছর কঠোর বিধি নিষেধের মধ্যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে। এছাড়া ৬৫ বছর বয়সী ব্যক্তিরা এতদিন হজ পালন করতে পারবে না বলে নির্দেশনা জারি করা হয়। কিন্তু এ বছর এ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.