রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে /

জাপানি রাষ্ট্রদূতের আমন্ত্রণে আগামী এপ্রিল মাসে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে তা বাতিল হয়।আজ বুধবার (১১ জানুয়ারি) গণভবনে সৌজন্য সাক্ষাতকালে ঢাকায় নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি তার দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে জাপান সফরের প্রস্তাব দেন।পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। নজরুল ইসলাম বলেন, জাপানি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মার্চ-এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী এপ্রিলে সফরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD