শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর স্থগিত জাপান সফর হতে পারে এপ্রিলে

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে /

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আজ বুধবার (১১ জানুয়ারি) শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর এম. নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানিমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD