২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল ও ৬০ হাজার টন ডিজেলসহ মোট ২১ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয়টি দেশ থেকে এই তের কেনা হবে বলে জানা গেছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ সিদ্ধান্ত জানান।সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে এ তেল কিনতে খরচ হবে ১৮ হাজার ৭৬০ কোটি ৫৬ লাখ টাকা। আর এ তেল কেনা হবে ভারত, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চীন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে।সাঈদ মাহবুব খান জানান, বিপিসির মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ তেল আমদানি করতে ৫৪৫ কোটি চার লাখ টাকা ব্যয় হবে।তিনি জানান, বিপিসির মাধ্যমে ইন্দোনেশিয়ার বিএসপি, আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, চীনের পেট্টোচায়না, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি এবং চীনের ইউনিপেক থেকে ২০ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এ জ্বালানি তেল কেনা হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.