পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি (নট প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।আজ রবিবার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।এর আগে, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের চলাচল নিষিদ্ধ করার সরকারী সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চাওয়া হয়।বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন।জানা যায়, গত বছরের ২৫ জুন সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও নিয়ম ভেঙে সেতুর মাঝামাঝিতে থেমে ছবি তোলা ও টিকটক ভিডিও বানাতেও দেখা যায়।পরে ২০২২ সালের ২৬ জুন গৃহীত সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন সকাল ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।এদিকে গত ১২ জানুয়ারি ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.