জামালপুর শহরের দেওয়ানপাড়া বেসরকারি হাসপাতাল এ্যাপোলোতে এক প্রসূতি ফুটফুটে চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। রাত নয়টার দিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। ওই প্রসূতির বাড়ি সরিষাবাড়িতে। তার নাম আঞ্জুয়ারা বেগম।
বিষয়টি নিশ্চিত করে অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ বলেন, তার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় তিনি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।জন্ম নেয়া চার নবজাতকের চারজনই মেয়ে। আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা মোঃ বাবুর স্ত্রী।
এদিকে এক সাথে চার শিশু কন্যা জন্ম নেয়ার খবর চার দিকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই শহরে চাওর হয়ে যায়। অনেকেই দেখতে হাসপাতালে ভীড় জমান।আঞ্জুয়ারা বেগমের স্বামী বাবুর জানান দু'দিন আগে তার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরীক্ষা নীরিক্ষা শেষে কর্তব্যরত ডাক্তারগণ নিশ্চিত হন যে ওই মহিলার গর্ভে চারটি সন্তান রয়েছে। হঠাৎ করেই আজ সন্ধ্যার দিকে ঘটনা ফাঁস হয়ে গেলপ চারদিকে হৈই চৈই পড়ে যায়।
এদিকে সন্তান প্রসবের পরপরই তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। মা ও শিশু সবাই সুস্থ্য রয়েছে। আট বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে আঞ্জুয়ারা প্রথম বারের মতো সন্তান জন্ম দিলেন।অন্য স্বাভাবিক বাচ্চাদের চেয়ে ওজন কম হওয়ার ফলে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.