সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর ২ নং গেট থেকে চুরি হওয়া ১৫ লক্ষ টাকার ক্যামিকেল ও সরবরাহকারী পিক আপসহ ২ আসামিকে আটক করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) আনুমানিক ভোর ৫ টার দিকে এস আই রাজিব কুমার সাহা ও এস আই মওদুদ কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার হাজারীবাগ ও সাভারের আশুলিয়া থেকে ২৩ ড্রাম চামড়ায় ব্যবহৃত ক্যামিকেল, ১ কার্টুন ড্রাই ক্যামিকেল ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।আটককৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের ইব্রাহিম হোসেনের ছেলে পূরণ হাসান (২৬) ও সাভারের আশুলিয়ার আফাজ উদ্দিনের ছেলে জুয়েল আলী (২৫)। তারা ১৪ ই জানুয়ারি রাত আনুমানিক ৪ টার দিকে ট্যানারির ২ নং গেট থেকে এসব ক্যামিকেল চুরি করে। ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদেরকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.