বাংলাদেশ আন্তঃ জেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। সকল চালকদের কাছে চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বেশ জোরেশোরে নাম শোনা যাচ্ছে মোশারফ হোসেনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের নেতাদের পক্ষে পোস্ট করছেন দলীয় নেতাকর্মীরা। আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।বিত্তবানদের ড্রয়িংরুম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত চলছে এর জল্পনা-কল্পনা।এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের পোস্টের মাধ্যমে উঠে আসছে তাদের প্রিয় নেতার নাম। বর্তমানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোশারফ হোসেনের পক্ষে ইতোমধ্যে বেশ জোড়ালো ভাবেই ফেসবুকসহ চায়ের দোকান পর্যন্ত প্রচার প্রচারণা শুরু করেছেন তার অনুসারী ও সাধারন ট্রাক চালকেরা আরো সাথে আছেন গোটা চালক সমাজ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.