নিয়মিত পথ ছাড়া অন্য পথে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করায় চার বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে রোমানিয়া সরকার। পাশাপাশি তাদের আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেনজেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বুখারেস্ট কর্তৃপক্ষ। ২০২২ সালের ধারাবাহিকতায় নতুন বছরের শুরু থেকেই হাঙ্গেরি সীমান্তে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।গত ২০ জানুয়ারি এক বিবৃতিতে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, দেশটির আরাদ অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা গত ১৯ জানুয়ারি চার বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছেন।তাদের সবাইকে অবৈধ উপায়ে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছিল। পরে তারা জিজ্ঞাসাবাদে এটি স্বীকার করেন।বিবৃতিতে উল্লেখ করা হয়, ফেরত পাঠানো ব্যক্তিরা সবাই ২৬ থেকে ৪০ বছর বয়সী পুরুষ। ফেরত পাঠানোর আগ পর্যন্ত তারা পুলিশি হেফাজতে ছিলেন। সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের রোমানিয়ার ক্লুজ শহরে অবস্থিত সোমেসেনি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিমানযোগে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.