কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে কামারকোনা রজনীগন্ধা সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে প্রথম নাইট মিনি ফুটবল প্রীতি ম্যাচ ২৭ জানুয়ারি শুক্রবার রাত ৯ ঘটিকার সময় কামারকোনা মহরম হাজী গোলাম মোস্তফা সাহেবের বাড়ির সংলগ্ন কটিয়াদী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হাসান উজ্জলের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কটিয়াদী পৌরসভার জননন্দিত সফল মেয়র মোঃ শওকত উসমান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন কামারকোনা আল আকসা জামে মসজিদের সভাপতি মোঃ শহীদুল্লাহ, কটিয়াদী প্রবাহ'র প্রকাশক ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম,কটিয়াদী বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুম ভুইয়া,পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক,কটিয়াদী পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, মোতাহার হোসেন রবিন, সাবেক মেম্বার আব্দুল জব্বারসহ আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি এলাকার নারী পুরুষ উপভোগ করেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.