ঢাকা পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে বাংলাদেশে আসলেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তিন দিনের সফরে রানি মাথিল্ডে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৭ বিশিষ্ট ব্যক্তিকে এসডিজির দূত হিসেবে মনোনয়ন করেছেন। যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছেন। জাতিসংঘের এসডিজি দূতদের মধ্যে রানি মেথেল্ডি একজন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.