সাভারে দাবিকৃত চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে নির্মাণাধীন বাউন্ডারি ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার হাসিবুল হাসান।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার আশুলিয়া মডেল টাউনের জাকির হোসেনের জমিতে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার আব্দুল কাদেরের ছেলে মো: আলী হামজা (৩৭), কালিয়াকৈর এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আতিক (৩০), মো. নোমান (৩২) সহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই হাউজিং এর ভিতরে জাকির হোসেনের ক্রয়কৃত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের চুক্তি হয় ঠিকাদার হাসিবুলের সাথে। ঠিকাদার হাসিবুল চুক্তি অনুযায়ী আজ সকালে নির্মাণ শ্রমিক নিয়ে বাউন্ডারি দেয়া শুরু করেন। এসময় অভিযুক্তরা নির্মাণ শ্রমিকদের কাছে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। শ্রমিকরা চাঁদার ব্যাপারে কোন কথা না বললে নির্মাণ শ্রমিক রতন (৩৫) কে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করেন। এসময় অন্যান্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। পরে দূর্বৃত্তরা বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে ঠিকাদার হাসিবুল ঘটনাস্থলে এসে আহত রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।
এব্যাপার সাভার মডেল থানার উপ-পরিদর্শক দিদারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.