আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কথা বলে কোন লাভ নেই। নির্বাচনে কোন দল আসল, কোন দল আসল না, তা দেখার দায়িত্ব আওয়ামীলীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন।
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এ সব কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়েরর সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.