বরগুনার আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে দুই যুবককে জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যান আদালত।
আমতলী সরকারী একেহাইস্কুল সড়কে বুধবার সকাল সাড়ে ১১ টার সময় নকল প্রসাধণী বিক্রির অপরাধে দুই যুবককে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. কবির হোসেন লক্ষাধিক টাকার প্রসাধনীসহ আটক করেন।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম তাদের ভোক্তা অধীকার আইন-২০০৯ এর ৪১ ধারায় ভ্রাম্যান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আটকরা হল বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের বদরখালী ইউনিয়নের রিপন হাওলাদারের ছেলে ছাব্বির (২০) ও একই গ্রামের কামাল হোসেন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (২০)। আটক করা প্রসাধনী পরে পুরিয়ে ফেলা হয়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.