পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়।’
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক। এখানে র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা। চীনও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায়।’
রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মোমেন বলেন, ‘আমেরিকাসহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।’
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.