রাজবাড়ীর পাংশায় পুত্রবধূকে বিয়ে করার কারণে সৃষ্ট কলহের জেরে শ্বশুর হামিদুল (৪৩) আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত দুই বছর পূর্বে হামিদুলের ছেলে নয়ন (১৮) এর সাথে বালিয়াকান্দি রামদিয়া বারমল্লিকা গ্রামের কাশেম মন্ডলের মেয়ে জাহানারা (২০) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় একটি ছেলে সন্তান হয়। এরপর থেকে শ্বশুরের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে জাহানারা। বিষয়টা জানাজানি হলে ঘরোয়াভাবে এটার সমাধানের চেষ্টা চলে।
গত ১০ ফেব্রুয়ারি স্বামী নয়নকে ডিভোর্স দিয়ে ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী কোর্টে গিয়ে শ্বশুর হামিদুলকে বিয়ে করেন জাহানারা। এটি জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তির ঝড়। গত ২৪ ফেব্রুয়ারি রাতে কিছু অজ্ঞাত লোক এসে কথা আছে বলে হামিদুলকে ডাকাডাকি করে এবং ঘর থেকে বের হয়ে বাইরে আসতে বলে। এতে হামিদুল বেশ ভয় পায় বলে জানায় নয়ন। এরপর রাত ১১টার দিকে হামিদুল নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান নিহতের পরিবার।
বিষয়টা বুঝতে পেরে ছোট স্ত্রী (পুত্রবধু) জাহানারা নিজেও গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
পুলিশ নিহত হামিদুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
লোক-লজ্জা ও পারিবারিক কলহের জেরে হামিদুল আত্মহত্যা করতে পারে বলে মনে করেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.