সাভার মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুবায়েত শাহরিয়ার (শান্তকে) ঘোষণা করা হয়েছে।রবিবার (২৬ ফেব্রুয়ারি) সাভার মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ মোশারফ (সম্পদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় রুবায়েত শাহারিয়া (শান্ত)কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেন সাভার মডেল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম দেওয়ান।এ সময় রুবায়েত শাহারিয়া (শান্ত) বলেন, আমার উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব কে আমানত ভেবে আমি অতীতের ন্যায় সর্ব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব। আমার জন্য সবাই দোয়া করবেন। মানুষ মাত্রই ভূল, ভবিষ্যতের পথচলায় কোন ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব ভাইয়ের নেতৃত্বে মডেল কলেজ কে শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।এই সময় আরো উপস্থিত ছিলেন, সাভার মডেল কলেজ এর সিনিয়র শিক্ষক আলী হোসেন, আব্দুল আউয়াল, দিলারা খানম সহ মডেল কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.