বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে রেস্তোরাঁ কর্মচারী খুন

সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯৬০ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জে এক তরুণ রেস্তোরাঁ কর্মচারী খুন হয়েছে। জেলা শহরের গৌরাঙ্গবাজারে গাঙচিল রেস্তোরাঁর পেছনে নরসুন্দা লেকপাড়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।  বুধবার (১ মার্চ) রাত ১১টার দিকে রেস্টুরেন্টের পেছনের ওয়াকওয়ে এলাকায় রকিকে পড়ে থাকতে দেখেন হোটেলের কর্মচারীরা। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রকি নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। গাঙচিল রেস্তোরাঁর কর্মচারী ছিলেন তিনি। রকি ও তার বড় ভাই রবিন দীর্ঘদিন ধরে ওই রেস্তোরাঁয় কাজ করতেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  হোটেলের কর্মচারীরা জানায়, রকি ১০টার দিকে হোটেল থেকে বের হয়েছিলেন। ওই এলাকায় নেশাগ্রস্তরা প্রায়ই ছেলেরা আড্ডা দেয়। নেশাগ্রস্তরা মাঝে মাঝে এটা-সেটা চেয়ে হোটেলের কর্মচারীদের বিরক্ত করে।নিহত রকির বড় ভাই রবিন জানান, তার ভাইয়ের হাত ও পা ভাঙা পেয়েছেন তারা। তা ছাড়া তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘবদ্ধ ঘাতকেরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত রকির বড় ভাই রবিন দাবি করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বলেন, ‘কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশষ্টি জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD