কিশোরগঞ্জ দানাপাটুলীতে দিনব্যাপী মাথিয়া আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ মার্চ)সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ও অত্র বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।তিনি বলেন এই বিদ্যালয়ের মানউন্নয়নের কথা চিন্তা করে অত্র প্রতিষ্ঠানের মাঠে, যে বৈশাখী মেলা বসে, সেটা আর হবে না, আমি মনে করি শিক্ষার অগ্রগতি এ ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন, দানাপাটুলীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ,বিশিষ্ট সমাজসেবক ফরখর উদ্দিন, পশ্চিম মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব ফেরদৌস আলম, আবু তাহের মেম্বার, বকুল মেম্বার,মোঃ আমির হোসেন মেম্বারসহ মাঠের বাজার বনিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর উতান, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য আকরাম হোসেন, মুক্ত মিয়া, আশরাফুল ইসলাম সোহাগ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.