ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।
আজ ৭মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পন করেন, আমির হোসেন আমু এমপি, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.