চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা।
ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্গাপুরের পিকনিকের উদ্দেশ্যে আসে। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অনেকের অভিভাবকও। পথে দুর্গাপুরের বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়।বাসের ভেতরে চাপা পড়ে বাবার সামনেই মৃত্যু হয় শিশু শিক্ষার্থী হিমেলের। চোখের সামনে ছেলের মৃত্যুদৃশ্য দেখে প্রায় ২ ঘণ্টা স্তব্ধ থাকেন বাবা শুকুর শেখ। তিনি পেশায় দিনমজুর।শুকুর শেখ জানান, টাঙ্গাইলের ভূয়াপুর গ্রামে আসল বাড়ি, তবে ছেলের পড়াশোনা ও কর্মের জন্য তিনি ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি এলাকায় বসবাস করেন। এ সময় তিনি বারবার একটি কথাই বলছিলেন, 'নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে যেতে পারলাম না।’
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.