শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

নাভারনে হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি মদসহ আটক ৩

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ থেকে বিদেশি মদ ও একটি প্রাইভেট কার সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।  বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নাভারণ হাইওয়ে থানা পুলিশ।আটককৃতরা হলেন, ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আঃ রহমান ও আঃ রহমানের ছেলে আঃ রাজ্জাক, অপর আসামি  বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খানের ছেলে আকাশ খান। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করে।নাভারন হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান গোপন সংবাদের ভিত্তিতে  আমার ফোর্স সহ নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করি, বেনাপোলের দিক থেকে আসা একটি প্রাইভেট কার তল্লাশি করে ব্যকডালা থেকে  ৪৫ বোতল বিদেশি মদ জব্দ করি, সাথে ৩ জনকে  আটক করা হয়।  তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD