ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার নাইয়ার খালপার এলাকার, বেসরকারি এনজিও (সিএমএস) এর স্কুলের অবকাঠামো বিক্রী করার অভিযোগ উঠেছে স্কুলটির সভাপতি কাঠালিয়া উপজেলার আনসার কমান্ডার, মতিউর রহমান (মতি) তালুকদারের উপর।আমুয়া ইউনিয়নের জিয়া তালুকদার জানান, উপজেলার নাইয়ার খালপার এলকায়, আনসার কমন্ডার মতি তালুকদারের বাড়ির সামনের বেসরকারি এনজিও প্রতিষ্টান (সিএমএস) এর নির্মাণকৃত স্কুলের অবকাঠামো ভেঙে ৪০ হাজার টাকায় বরিশালের এক ভাংগারি ব্যাবসায়ির কাছে বিক্রয় করে দিয়াছে মতি তালুকদার।মতি তালুকদারের এক মেয়ে বলেন, এখানে কোনো স্কুল ছিলোনা আমাদের নিজেদের নির্মান করা ঘর ছিলো আমরা ভেঙে দিয়াছি। তবে মতি তালকুদারের অন্য মেয়ে স্কুল বিক্রীর দোষ চাপিয়ে দিয়াছেন তাদের প্রতিপক্ষ খালেক তালুকদারের উপর।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.