রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৮

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে /

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রবিবার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরও চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৮ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।

হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবা বিন্তে সালমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD