বিশ্বে বায়ুদূষণের শহর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা। আজ রবিবার (১৯ মার্চ) সকালে ১৯৬ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকা।ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও গাজীপুরের শ্রীপুরের অবস্থা খুবই ভয়াবহ। এদিন সকালে শ্রীপুরের একিউআই স্কোর ছিল ২৫১। যা ‘খুবই অস্বাস্থ্যকর’।পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে শুক্রবার সকালে ওই স্তরে নেই কোনো শহরই।
১০১ থেকে ২০০-র মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-র বেশি থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.