সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৯০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ৯০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।২০২২-২০২৩ অর্থ বছরে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী দেয়া উপহার ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রত্যেক নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে মোট দুই মাসের জন্য ৬০ কেজি করে চাউল বিতরণ করা হয়।এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন।বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য পলাশ, নাজমা আফরিন, শাহিনা বেগম, আলমাস, ফিরোজ কাজল, যুবলীগ,ছাত্রলীগ সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.