যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেকেন্দার সেকেন(৩২) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল ) সকালে শার্শা থানাধীন পাঁচভূলোট গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক সেকেন্দার সেকেন শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মাহফুজ, এএসআই রাশেদুল সহ সঙ্গীয় ফোর্স শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামে অভিযান পরিচালনা করে ২৫০ বোতল মাদক দ্রব্য ফেনসিডিল সহ সেকেন্দার সেকেনকে আটক করা হয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.