শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শেষ দশকে রমজানকে ঘিরে সৌদি সরকারের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে /

মসজিদুল হারামে আগত ওমরাপালনকারী ও মুসল্লিদের জন্য রমজানের শেষ দশকে জরুরি দিকনির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইবাদতকারীদের নিরাপত্তা ও সব ধরনের সুবিধা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।মাসের শুরুতে দেওয়া অনেক নির্দেশনা বহাল রাখা হয়েছে শেষ দশের নির্দেশনাগুলোতে।

এই নির্দেশাবলীর উদ্দেশ্য হলো আগতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজ ও ইবাদত পালনকে সহজতর করা।মসজিদে হারামে ওমরাহ বা নামাজের জন্য আসার সময় পাবলিক ট্রান্সপোর্ট বাস, ট্রেন স্টেশন, প্রাইভেট কার, ট্যাক্সি, প্রাইভেট পার্কিংয়ের ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের নিদের্শনা অনুসরণের কথা বলা হয়েছে।

এছাড়াও ওমরাহ পালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এর পাশাপাশি মসজিদে হারামের আঙ্গিনায় এবং গেটের কাছাকাছি চলাচল এবং মিডিয়া কাভারেজের ক্ষেত্রে হারামাইন কর্তৃপক্ষের নির্দেশনা মানার কথা বলা হয়েছে।

ওমরা পালনকারী ও মুসল্লিদের ভিড় এড়াতে মসজিদ হারামের ভিতরে কয়েকটি জায়গায় নামাজ পড়া থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়। এছাড়াও বায়তুল্লাহতে আগতদের হারাম শরিফের করিডোর, প্রবেশপথ এবং প্রস্থানের জায়গায় নামাজ না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD