যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার (১১ই মার্চ) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল সকাল ১০টা ৩০মিনিটে উপজেলার সাদিপুর গ্রামে অবস্থান নেই। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল ওই ব্যক্তিকে তল্লাসীর উদ্দেশ্যে থামানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এসময় ধাওয়া করলে লোকটি পালানোর সময় তার কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরবর্তীতে প্যাকেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ০.৬৯৯ কেজি (প্রায় ৭০০ গ্রাম) এবং বর্তমান বাজার মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।আটককৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.